আন্তর্জাতিক

কিম জং-ন্যামের হত্যায় জড়িত সন্দেহে আরেক নারী গ্রেপ্তার

কিম জং-ন্যাম
কিম জং-ন্যাম

উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামের হত্যায় জড়িত সন্দেহে দ্বিতীয় আরেক নারীকে গ্রেপ্তার করেছে মালয়েশীয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই নারীকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়। তার ইন্দোনেশিয়ার পাসপোর্ট ছিল। সোমবার কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত ন্যামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়। তার মৃতদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে এখনো এর ফলাফল জনসম্মখে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে মালয়েশীয় পুলিশ।

এর আগে গতকাল ভিয়েতনামের পাসপোর্টধারী এক নারীকে আটক করা হয়। তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

মালয়েশিয়া বলছে, নিহত ন্যাম কিম চোল নামে ভ্রমণ করছিলেন। তার মৃত্যুর পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে সন্দেহ করা হলেও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ