আন্তর্জাতিক

ভারতে বিয়ের খরচে লাগাম টানতে সংসদে বিল

ভারতে বিয়ের খরচে লাগাম টানতে সংসদে বিল
ভারতে বিয়ের খরচে লাগাম টানতে সংসদে বিল

ভারতে প্রায়ই আলোচিত হয় নানা ব্যয়বহুল বিয়ের আয়োজন— বিয়েতে লাগামহীন ব্যয়ের রাশ টেনে ধরতে বিল উত্থাপন করা হয়েছে সংসদে।

এটি লোকসভায় অনুমোদিত হলে ভারতীয় বিয়ে শিল্পে বড় ধরনের অপচয় রোধ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত বিল পাস হলে তা শুধু বিয়ের খরচই কমাবে না বরং ব্যয়বহুল বিয়ের ওপর বসবে বড় ধরনের ট্যাক্সও। অর্থাৎ পাঁচ লাখ রুপি মোট খরচ হলে তার ওপর ট্যাক্স হবে আরো ১০%।

সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যয়বহুল বিয়ের আয়োজনে সমালোচনা দেখা দেয়ার পর এ ধরনের একটি বিল প্রস্তাব করা হলো ভারতের সংসদে।

গত নভেম্বরেই মেয়ের বিয়েতে ৫ দিনের অনুষ্ঠান করেছেন ভারতীয় ব্যবসায়ী ও সাবেক প্রতিমন্ত্রী জি জনার্দন রেড্ডি। ধারনা করা হয়, তাতে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি। এ নিয়ে দেখা দিয়েছিল তীব্র সমালোচনা।

ফোর্বস ম্যাগাজিনের মতে ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি লক্ষ্মী মিত্তালের মেয়ের বিয়েতে ব্যয় হয়েছে আনুমানিক ৭৪ মিলিয়ন ডলার।

এমপি রনজিত রঞ্জন, যিনি বিলটি এনেছেন সংসদে তার মতে, বিয়েটা এখন নিজের সম্পদ দেখানোর বিষয়ে পরিণত হয়েছে। এর ফলে দরিদ্র পরিবারগুলোর ওপর চাপ বাড়ছে। এক্ষেত্রে একটা ভারসাম্য দরকার কারণ এটি সমাজের জন্য ভালো নয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ