আন্তর্জাতিক

শশীকলা জেলে বসে মোমবাতি বানাবেন, মজুরি ৫০ রুপি

শশীকলা
শশীকলা

সুপ্রিম কোর্টের রায়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ হওয়ার পর জেলের ৭৪০৩ নম্বর সেলে এখন দিনরাত কাটবে 'চিন্নাম্মা' শশীকলা নটরাজনের।

বুধবার আত্মসমর্পণের পর তাকে পাঠানো হয়েছে বেঙ্গালুরুর পারাপান্না অগ্রহারা জেলে। আদালতের রায়ে আগামী ৪ বছর সেখানেই তার বাস।

আয় বহির্ভূত কোটি টাকার সম্পত্তি অর্জন অপরাধে দুর্নীতির মামলায় সাজা হয়েছে 'চিন্নাম্মার। সেই কোটিপতি চিন্নাম্মা জেলে বসে মোমবাতি তৈরি করার কাজে পাবেন দিন মজুরি হিসেবে ৫০ রুপি। হাইপ্রোফাইল হলেও তার জন্য বিশেষ খাতির যত্ন থাকছে না জেলের ভেতর।

'আম্মা' জয়ললিতার মৃত্যুতে প্রাসাদসম পোয়েজ গার্ডেনের 'মালকিন' হয়ে উঠেছিলেন চিন্নাম্মা। কিন্তু এখন জেলের একটা ছোট্ট কুঠুরিই ভাগ করে নিতে হবে অন্য বন্দিদের সঙ্গে। ভোগ-বিলাসে অভ্যস্ত শশীকলাকে জেলে থাকার জন্য দেয়া হবে একটি খাটিয়া, একটি তোষক, একটি টেবিল ফ্যান এবং মাত্র তিনটি শাড়ি।

অবশ্য চিন্নাম্মার এটাই প্রথম হাজতবাস নয়। ২০১৪ সালে নিম্ন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর, এই পারাপ্পানা জেলেই ২১ দিন কাটিয়েছেন তিনি। সেইসময় 'আম্মা' জয়ললিতা ছিলেন ২৩ নম্বরে সেলে। সেটি ছিল ভিভিআইপি সেল। আর শশীকলা ও ইলাভারাসি ছিলেন একসঙ্গে অন্য সেলে। পরে উচ্চ আদালতে সেই রায় খারিজ হয়ে যায়। কিন্তু সুপ্রিম কোর্ট ফের বহাল রাখেন নিম্ন আদালতের রায়ই। এবার অবশ্য ইলাভারাসি ও সুধাকরণকে রাখা হচ্ছে আলাদা সেলে।

কারাগার সূত্রের খবর, এবার সেই '২৩ নম্বর' সেলেই থাকার আবেদন জানিয়েছিলেন শশীকলা। কিন্তু আদালতে তার সেই আবেদন খারিজ হয়ে যায়। সাফ জানিয়ে দেওয়া হয় কোনও 'বিশেষ খাতির-যত্ন' পাবেন না শশীকলা। পাবেন না এসি সেলও। এছাড়া ওয়েস্টার্ন ক্লোসেট টয়লেট, গরম জল, ২৪ ঘণ্টা ডাক্তারি পরিষেবার জন্যও আবেদন জানিয়েছেন চিন্নাম্মা। যেগুলো এখনও আদালতের বিচারাধীন।

সূত্র: জি- নিউজ

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ