পাকিস্তানের সিন্ধু প্রদেশে একটি মাজারে আত্মঘাতী হামলায় ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় দেড়শো মানুষ, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ মাজারে হামলাটি হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, আত্মঘাতি হামলাকারী মাজারের প্রধান ফটক দিয়ে ভিতরে ঢোকে। এরপর সে লোকজনকে লক্ষ্য করে একটি গ্রেনেড ছুড়ে মারে, পরে নিজের শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর ছুড়ে মারা ওই গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। আইএস এ ঘটনার দায় স্বীকার করেছে।
আধ্যাত্মিক তাৎপর্যের কারণে প্রতি বৃহস্পতিবার দেশটির বিভিন্ন জায়গা থেকে লোকজন মাজারটিতে ভিড় করতো বলে জানিয়েছে ডন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: