আন্তর্জাতিক

ন্যামের হত্যার ঘটনায় উত্তর কোরীয় নাগরিক আটক

কিম জং-ন্যাম
কিম জং-ন্যাম

কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক উত্তর কোরীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।

ন্যাম হত্যাকাণ্ডে এই প্রথম কোনো উত্তর কোরীয়কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের কাছে সেলাঙ্গর থেকে তাকে আটক করা হয়। এর আগে এ ঘটনায় এক ইন্দোনেশীয় নারী, একজন মালয়েশীয় এবং ভিয়েতনামী পাসপোর্টধারী এক নারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ধারণা, কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষারত ন্যামকে বিষ স্প্রে করা হয়।

এদিকে, যত দ্রুত সম্ভব ন্যামের মৃতদেহ ফেরত চেয়েছে উত্তর কোরিয়া।

তবে মালয়েশিয়া বলছে, কিমের পরিবারের কোনো সদস্যের ডিএনএ নমুনা না পাওয়া পর্যন্ত ন্যামের মৃতদেহ হস্তান্তর করা হবে না।

মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমানবন্দরে কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে উত্তর কোরিয়ার গুপ্তচররা বিষপ্রয়োগে হত্যা করেছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। তাকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ