আন্তর্জাতিক

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের বিদেশে পাঠাতে চায় ইউএনএইচসিআর

জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)
জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)

বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কিছু দেশে নিয়ে যেতে চায় জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে সংস্থাটির বাংলাদেশ প্রধান শিনজি কুবো এ কথা জানিয়েছেন।

শিনজি কুবো বলেন, বাংলাদেশের দুটো শরণার্থী ক্যাম্পে প্রায় ৩৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সেখান থেকে ১ হাজার জনকে বাছাই করা হয়েছে।

গত কয়েক বছর ধরে রোহিঙ্গা শরণার্থীদেরকে পুনর্বাসনের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি আরো বলেন, তারা বাংলাদেশ সরকারের অনুমতি চেয়েছেন। তবে বাংলাদেশের অনুমতি না মিললে এসব শরণার্থীদেরকে অন্যদেশে স্থানান্তর করা যাবে না।

এর আগে বিভিন্ন সময় বাংলাদেশে আশ্রয় নেয়া ৯০০ রোহিঙ্গাকে কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকায় পুনর্বাসন করা হয়েছে। পরে ২০১২ সালে বাংলাদেশ সরকার এ পুনর্বাসন প্রক্রিয়া স্থগিত করে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়ন থেকে বাঁচতে গত ৪ মাসে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ