আন্তর্জাতিক

কঙ্গোয় জাতিগত হামলায় ২৫ বেসামরিক লোক নিহত

কঙ্গোয় জাতিগত হামলায় ২৫ বেসামরিক লোক নিহত
কঙ্গোয় জাতিগত হামলায় ২৫ বেসামরিক লোক নিহত

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে জাতিগত নান্দে সম্প্রদায়ের মিলিশিয়াদের হামলায় ২৫ বেসামরিক লোক নিহত হয়েছেন। তাদের প্রায় সকলকেই চাপাতি দিয়ে শিরশ্ছেদ করা হয়েছে।

নর্থ কিভু প্রদেশের গভর্নরের স্থানীয় প্রতিনিধি ফ্রান্সিস বাকুন্দাকাবো বলেন, কিয়াঘালা গ্রাম ও এর আশপাশের এলাকায় মিলিশিয়া সংগঠন মাই-মাই মাজেম্বের সদস্যরা চাপাতি দিয়ে ২৫ বেসামরিক লোককে শিরশ্ছেদ করেছে। নিহতদের সকলেই হুতু সম্প্রদায়ের বেসামরিক লোক।

তিনি বলেন, স্থানীয় সময় শনিবার ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধি হোপ কুবুয়া বলেন, নিহতদের মধ্যে ২৪ জনকে চাপাতি দিয়ে কুপিয়ে ও এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে।

গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে নান্দে ও হুতু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং নর্থ কিভুর মধ্যাঞ্চলীয় গ্রামগুলোতে উভয়পক্ষই প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ