আবারো গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি বিষোদগার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গণমাধ্যমকে 'অসভ্য' উল্লেখ করে সাংবাদিকদের একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার অংশ হিসেবে মন্তব্য করেছেন তিনি।
শনিবার ফ্লোরিডার মেলবোর্নে 'ক্যাম্পেইন র্যা লি ফর আমেরিকা' শীর্ষক এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন।
গণমাধ্যম সঠিক খবর প্রকাশ করতে চায় না তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকরা যাচাই-বাছাই না করেই ভুল খবর প্রকাশ করে জানিয়ে যুক্তরাষ্ট্র তাদের আসল স্বরূপ প্রকাশ করেই যাবে বলেও জানান ট্রাম্প।
এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের তীব্র সমালোচনা করেন।
এদিকে, সপ্তাহের শুরুতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করার পর চাপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার এই পদে নতুন নিয়োগের জন্য ট্রাম্প সাক্ষাতকার গ্রহণ করবেন।