ইরাকের মসুলের পূর্বাঞ্চলে ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে আক্রমণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে বেসামরিক নাগরিকদের মুক্ত করতে সেনা অভিযান শুরু হয়েছে।
ওই এলাকায় ইরাকি সংগঠনগুলো মানবিক সেবা ও সমর্থন অব্যাহত রাখবে। চলতি বছরের শুরুর দিকে আইএসের সর্বশেষ গুরুত্বপূর্ণ ঘাঁটি পুনর্দখল করে সরকারি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা।
তবে পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এখন বড় চ্যালেঞ্জ।
এদিকে, মসুলে অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: