আন্তর্জাতিক

ইন্টারনেট মাতলো এবার ‘ক্ষুদ্রাকৃতির ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে

ইন্টারনেট মাতলো এবার ‘ক্ষুদ্রাকৃতির ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে
ইন্টারনেট মাতলো এবার ‘ক্ষুদ্রাকৃতির ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে

বিশ্বে এখন আলোচিত ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কাজ এবং কথার জন্য তিনি গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছেন।

ট্রাম্পের বিরোধীরা তার হাতের সাইজ নিয়ে মন্তব্য করলে এর প্রতিক্রিয়াও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ট্রাম্পকে নিয়ে নানা কৌতুক বানানো হচ্ছে, এমনকি তার প্রশাসনের কজনকে নিয়ে বানানো হয়েছে হাস্যরসাত্মক ভিডিও-যেগুলো জনপ্রিয়তাও পাচ্ছে।

তবে এখন কিছু ইন্টারনেট ব্যবহারকারী প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়েছে নতুন রূপ।

ট্রাম্পের আকৃতি একদম ক্ষুদ্র বানিয়ে প্রকাশ করা হয়েছে বেশ কয়েকটি ছবি, ইন্টারনেটে যা ছড়িয়ে পড়েছে।

প্রায় ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতাসম্পন্ন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক নেতাদের তুলনায় লম্বা, এমনকি বারাক ওবামার থেকেও ট্রাম্প এক ইঞ্চি বেশি লম্বা। কিন্তু যে ছবিগুলো প্রকাশ পেয়েছে তাতে ট্রাম্পকে অন্যদের তুলনায় ক্ষুদ্রাকৃতির ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে।

ট্রাম্পের অফিশিয়াল এ ছবিগুলো ফটোশপের মাধ্যমে পরিবর্তন করে রেডিট ব্যবহারকারীরা চাইছে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কোনও সাড়া পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে ট্রাম্পকে দেখা গেছে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন, বর্তমান ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ বিভিন্ন নেতার সঙ্গে।

সব ছবিতেই ডোনাল্ড ট্রাম্পকে দেখানো হয়েছে খুবই ক্ষুদ্র আকারে।

এর মধ্যে একটি ছবিতে তাকে দেখানো হয়েছে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বারাক ওবামার সঙ্গে হোয়াইট হাউজে আলাপরত অবস্থায়। সেখানে বারাক ওবামা একটি সোফায় বসে আছেন। তার পাশের সোফায় দুই হাত এক করে বসে আছেন ছোট্ট আকারের একজন ট্রাম্প।

আরেকটি ছবিতে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে দু'হাতে আঁকড়ে ধরে আছেন। স্মিত হাসি নিয়ে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন ভ্লাদিমির পুতিন।

রেডিট ব্যবহারকারীরা 'টিনি ট্রাম্প' নামে একটি ট্রেন্ডিং চালু করেছে যেখানে ক্ষুদ্রাকৃতির ডোনাল্ড ট্রাম্পের সব ছবিগুলো দেখা যাবে। রিভলিউশন৪৮৬ নামের এক ব্যবহারকারী ছবিগুলো পোস্ট দিয়ে লিখেছেন "ট্রাম্প কিভাবে সাড়া দেয় সেটি দেখার জন্য আমি খুব উত্তেজনার মধ্যে আছি।

কিন্তু তার মন্তব্যের প্রেক্ষাপটে আরেকজন লিখেছেন "আমি বুঝতে পারছি না এর মধ্যে মজার কী আছে! ছোট হাতের বিষয় ঠিক ছিল, কিন্তু এসব ছবি নির্বোধের মতো কাজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ