জঙ্গি গোষ্ঠি আইএসের হাত থেকে মসুল পুনদখলের লড়াইয়ে বড় ধরণের সাফল্য দাবি করেছে ইরাকের সরকারি সেনারা।
এরইমধ্যে শহরের পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি গ্রাম দখল করেছেন তারা। লড়াইয়ে ভারি কামান এবং হেলিকপ্টার গানশিপ ব্যবহার করছে সরকারি বাহিনী।
জবাবে জঙ্গিরা গাড়িবোমার বিস্ফোরণ ঘটাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ড্রোন থেকে ফেলা বিস্ফোরকও ব্যবহার করছে তারা।
এই অভিযানে প্রাথমিকভাবে নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কয়েকশো সাঁজোয়া গাড়ি নিয়ে তারা ওই গ্রামগুলোর দিকে অগ্রসর হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী আইএসের অবস্থানগুলোতে বিমান হামলা চালায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: