অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি শপিং সেন্টারের ওপর মঙ্গলবার চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন বিমান আরোহী নিহত হয়েছেন।
বিবিসি সূত্র মতে, বিমানটি উড়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিন বিকল হয়ে যায়, এবং তা ওই শপিং সেন্টারের ওপর আছড়ে পড়ে। মেলবোর্ন কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার সময় ওই শপিং সেন্টার বন্ধ ছিল, তাই হতাহতের সংখ্যা বাড়েনি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যাকম টার্নবুল এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: