যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে আরো কঠোর নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে যারা ছোটখাটো অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছে, তাদেরকে ডিপোর্ট করা হবে।
বিবিসি সূত্র মতে, নতুন এ গাইডলাইনের ফলে মার্কিন অভিবাসন আইনে কোনো পরিবর্তন না হলেও বিরাজমান ব্যবস্থা আরও কঠোর হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রিনকার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না।
তবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা শিশুদের জন্য এক ধরণের সুরক্ষা থাকবে নতুন এ গাইডলাইনে। যুক্তরাষ্ট্রে প্রায় ১১ মিলিয়ন অবৈধ অভিবাসী রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: