কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শনাক্ত করেছে মালয়েশিয়া।
বিবিসি সূ্ত্র মতে, এ হত্যাকাণ্ডে সন্দেহভাজন আরেক ব্যক্তির উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কোরিও'র সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান খালিদ আবু বকর জানিয়েছেন, উভয় সন্দেহভাজনই এখন মালয়েশিয়ায় রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। হত্যার ঘটনার দিন পালিয়ে যাওয়া আরো ৪ জন পিয়ংইয়ং এ পৌঁছেছে বলে জোরালো বিশ্বাস মালয়েশিয়া পুলিশের।
গত ১৩ ফেব্রুয়ারি ন্যামকে কুয়ালালামপুর বিমান বন্দরে বিষপ্রয়োগে হত্যায় অংশ নেওয়া একজন ভিয়েতনামী ও আরেক ইন্দোনেশীয় নারীকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: