ভারত অধিকৃত জম্মু ও কাশ্মিরের শোপিয়ানে সামরিক বহরে বন্দুকধারীদের হামলায় ৩ সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়াও দুই পক্ষের গোলাগুলিতে এক নারীও প্রাণ হারিয়েছেন।
এনডিটিভি সূত্র মতে, বুধবার রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। মাতৃগ্রামে একটি সন্ত্রাসবিরোধী তল্লাশী অভিযান শেষে ফেরার পথে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দলের ওপর ভারি অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে প্রায় ১ ঘণ্টা ধরে উভয়পক্ষের মধ্যে গুলাগুলি চলে।
পরে অতিরিক্ত সেনা ঘটনাস্থলে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। গত তিন সপ্তাহে জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাদের ওপর তিন হামলায় এক মেজরসহ ৬ সেনা নিহত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: