উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামের মরদেহে ভয়ংকর রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে।
স্থানীয় সময় আজ-শুক্রবার সকালে এক বিবৃতিতে মালয়েশিয়া কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এতে বলা হয়, ন্যামের চোখ ও মুখ থেকে ভিএক্স নার্ভ এজেন্ট নামের রাসায়নিক পাওয়া গেছে।
এই রাসায়নিককে এরইমধ্যে ব্যাপক বিধ্বংসী হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিপার্টমেন্টের মতে, স্নায়ুকে বিকল করতে যেসব রাসায়নিক রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভিএক্স এজেন্ট।
গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখে রাসায়নিক হামলা চালায়। এর কিছুক্ষণ পরেই ন্যাম মুখে ব্যাথা অনুভব করেন এবং মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: