আন্তর্জাতিক

সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ বর্জন করল ট্রাম্প

 ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট হিসেবে হোয়াই হাউসে ঢোকার পর থেকেই সাংবাদিকদের সঙ্গে বৈরিতার মধ্যদিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প।

এবার হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ বর্জন করেছেন তিনি।

শনিবার এক টুইট বার্তায় এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিবিসি, সিএনএন, আল-জাজিরা, নিউইর্য়ক টাইমসসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমকে ঢুকতে দেয়নি ট্রাম্প প্রশাসন।

দিন দিন সংবাদকর্মীদের সঙ্গে দূরত্ব বাড়িয়েই চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের দিন শুক্রবার কয়েকটি সংবাদ সংস্থাকে ঢুকতে না দেয়ার ঘটনার রেশ না কাটতেই এবার তিনি হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ বর্জনের ঘোষণা দেন।

শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, এ বছর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে অংশ নেবেন না তিনি। তবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুর্দান্ত একটি সন্ধ্যা কাটুক-এমন প্রত্যাশা জানান।

গণমাধ্যমের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরূপ আচরণের প্রতিবাদে এর আগে বেশ কয়েকটি সংবাদসংস্থা আগামী ২৯ এপ্রিলের ওই নৈশভোজ প্রত্যাখ্যান করেছে। এরমধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে নৈশভোজ বর্জনের ঘোষণা এলো।

প্রায় শত বছর ধরে এপ্রিলে সাংবাদিকদের অ্যাসোসিয়েশন জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এতে প্রেসিডেন্ট, সাংবাদিক, তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নিয়ে থাকেন।

এদিকে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিস্ময়কর নয় উল্লেখ করে করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনে'র প্রেসিডেন্ট জেফ মেসন বলেন, তিনি সংবাদমাধ্যমকে জনগণের শত্রু বলেছেন।

এর আগে গত শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সন স্পাইসারের নিয়মিত সংবাদ সম্মেলনে বিবিসি, সিএনএন, আল-জাজিরা, নিউইর্য়ক টাইমসসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে ঢুকতে দেয়নি ট্রাম্প প্রশাসন।

প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, হোয়াইট হাউস মিথ্যা খবর ছড়ানো চলতে দিতে পারে না। তবে এ ঘটনার পরপরই এর তীব্র নিন্দা জানায় সংবাদ মাধ্যমগুলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ