আন্তর্জাতিক

অস্কারে সেরা চলচ্চিত্রের নাম ঘোষণায় নজিরবিহীন ভুল

ভুল শোধরানোর পর মুনলাইটের বেরি জেনকিন্স আর লা লা ল্যান্ডের জর্ডান হরউইটজ পরস্পরকে জড়িয়ে ধরেন
ভুল শোধরানোর পর মুনলাইটের বেরি জেনকিন্স আর লা লা ল্যান্ডের জর্ডান হরউইটজ পরস্পরকে জড়িয়ে ধরেন

লস এঞ্জেলসে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবছরের অস্কার অনুষ্ঠান। এতে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে 'মুনলাইট'।

যদিও প্রথমে ভুলক্রমে 'লা লা ল্যান্ড-এর নাম ঘোষণা করা হয়। ভুল শোধরাতে অবশ্য দেরী হয়নি বেশী।

এই ভুলের জেরে এখন তীব্র প্রতিক্রিয়া হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

বিবিসির বিনোদন প্রতিবেদক ইয়ান ইয়ংস বলেছেন, অস্কারে এমন ভুল নাম ঘোষণা এর আগে কখনো হয়েছে, এমনটি তিনি শোনেননি।

মিউজিক্যাল চলচ্চিত্র লা লা ল্যান্ড অবশ্য ছ'টি বিভাগে অস্কার জিতেছে।

এর মধ্যে সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন। আর সেরা পরিচালক ডেমিয়েন শ্যাযেল।

ওদিকে 'ম্যাঞ্চেস্টার বাই দ্য সি' চলচ্চিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার পেয়েছেন ক্যাসি অ্যাফ্লেক।

ইরান-সহ ছটি দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে অস্কার অনুষ্ঠান বর্জন করেছিলেন ইরানি পরিচালক আসগর ফারহাদি।

অথচ তার চলচ্চিত্র 'দ্য সেলসম্যান'ই জিতলো সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের অস্কার। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ