আন্তর্জাতিক

রাসায়নিক ভিএক্স'র ক্রিয়ায় মৃত্যু কিম জং-ন্যামের

কিম জং-ন্যাম
কিম জং-ন্যাম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-ন্যামের মৃত্যু রাসায়নিক ভিএক্স'র ক্রিয়ায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হয়েছে।

ন্যামের শরীরের ময়নাতদন্তের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে— উল্লেখ করে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সুব্রামানিয়াম বলেন, ন্যামকে খুব উচ্চমাত্রায় এ রাসায়নিক দেয়া হয়েছিল যা অতি দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ায় হৃদযন্ত্র ও ফুসফুসসহ সব অঙ্গপ্রত্যঙ্গ অকেজো হয়ে পড়ে। কোনো প্রতিষেধক দিয়েই এ বিষক্রিয়া প্রতিহত করা সম্ভব ছিল না।

গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দের হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ন্যাম। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এদিকে, এ হত্যার ঘটনায় কূটনীতিকসহ ৮ উত্তর কোরীয় নাগরিককে খুঁজছে মালয়েশিয়ার তদন্তকারীরা। তাদের মধ্যে ভিয়েতনামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জানান, ‘চাতুর্যের সঙ্গে’ কেউ তাদের ন্যাম হত্যাকাণ্ডে ব্যবহার করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ