উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম হত্যায় জড়িত সন্দেহভাজন ৪ উত্তর কোরীয়কে ‘গুপ্তচর’ বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো।
মালয়েশীয় পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ন্যামকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যা করা হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত উত্তর কোরীয় সাত সন্দেহভাজনের নাম প্রকাশ করেছে মালয়েশিয়া। এদের মধ্য ৪ জন উত্তর কোরিয়ার নিরাপত্তা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে বলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট সদস্যদের জানিয়েছেন দক্ষিণের গোয়েন্দা কর্মকর্তারা।
তবে ওই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে যে উত্তর কোরীয়দের মালয়েশিয়া খুঁজছে তাদের মধ্যে কোন ৪ জনকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা গুপ্তচর হিসেবে চিহ্নিত করেছেন তা পরিষ্কার নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: