আন্তর্জাতিক

হোয়াইট হাউসের সোফায় হাঁটু মুড়ে বসা ছবি নিয়ে বিতর্ক

সোফায় হাঁটু মুড়ে বসে মোবাইল হাতে ব্যস্ত কেলিয়ান কনওয়ে
সোফায় হাঁটু মুড়ে বসে মোবাইল হাতে ব্যস্ত কেলিয়ান কনওয়ে

হোয়াইট হাউসের ওভাল অফিসে সোফার ওপর হাঁটু ভেঙ্গে বসা প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়ের এক ছবি নিয়ে চলছে তীব্র বিতর্ক।

ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ প্রধান কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নেতারা।

প্রেসিডেন্ট ট্রাম্প যখন এই কৃষ্ণাঙ্গ নেতাদের সঙ্গে ছবি তোলার পোজ দিচ্ছেন তখন সামনের সোফায় হাঁটু মুড়ে বসে আছেন তার উপদেষ্টা কেলিয়ান ওয়ে। তাকে হাতের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়।

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনেকে কেলিয়ান কনওয়ের তীব্র সমালোচনা করছেন এই বলে যে তিনি প্রেসিডেন্টের অফিস এবং কৃষ্ণাঙ্গ নেতাদের প্রতি অশ্রদ্ধা দেখিয়েছেন।

টুইটারে একজন মন্তব্য করেছেন, জনগণের ওভাল অফিসে এরকম আচরণ কেউ করতে পারে না।

আরেকজনের মন্তব্য, আপনার আগে বহু মহামানব এ সোফায় বসেছেন তাদের কথা ভেবে পা নামিয়ে বসুন।

কেলিয়ান কনওয়ের দেহের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে অনেকে বলছেন, এই বৈঠকটিকে যে তিনি মোটেই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না এই ছবি সেটাই প্রমাণ করে।

তবে কেলিয়ান কনওয়েকে সমর্থন করে অনেকে বলছেন, মিছেমিছি এই ঘটনা নিয়ে চায়ের কাপে ঝড় তোলা হচ্ছে।

কেউ কেউ প্রেসিডেন্ট ওবামার একটি পোস্ট করে দেখিয়েছেন যে তিনিও একবার ওভাল অফিসে বসে থাকা ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে টেবিলে পা তুলে দিয়ে টেলিফোনে কথা বলছিলেন।

ওভাল অফিসে টেবিলে জুতাসহ পা তুলে দিয়ে টেলিফোনে কথা বলছেন ওবামা। সামনে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা কেলিয়ান কনওয়েকে নিয়ে বিতর্ক এটাই প্রথম নয়।

ট্রাম্পের বিতর্কিত ইমিগ্রেশন নিষেধাজ্ঞার সমর্থনে কথা বলতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এমন এক হত্যাযজ্ঞের কথা উল্লেখ করেছিলেন যা আসলে বাস্তবে ঘটেনি।

এছাড়া তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভানকার ফ্যাশন ব্রান্ডের পক্ষে প্রচার চালিয়েও বিতর্ক সৃষ্টি করেন। তিনি এক্ষেত্রে সরকারি দায়িত্বে থাকা অবস্থায় একাজ করে নৈতিকতা ভেঙ্গেছেন বলে অভিযোগ উঠে। সূত্র বিবিসি বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ