আন্তর্জাতিক

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে প্রার্থী হওয়ার আহ্বান

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে প্রার্থী হওয়ার আহ্বান
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে প্রার্থী হওয়ার আহ্বান

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে এক অনলাইন আবেদনে স্বাক্ষর করেছেন ৪২ হাজার মানুষ।

প্যারিসে এমনকি ওবামার পক্ষে নির্বাচনী প্রচারাভিযানের পোস্টার পর্যন্ত পড়ে গেছে। এতে শোভা পাচ্ছে প্রেসিডেন্ট ওবামার সেই জনপ্রিয় শ্লোগান, ‘ইয়েস, উই ক্যান।’

প্রেসিডেন্ট ওবামা যেহেতু ফ্রান্সের নাগরিক নন তাই সেখানে তার প্রার্থী হওয়ার কোনো সুযোগই নেই।

কিন্তু যারা এ প্রচারণা চালাচ্ছেন তারা বলছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা কেউই যে মানুষকে অনুপ্রাণিত করতে পারছেন না সেটার প্রতি দৃষ্টি আকর্ষণই তাদের লক্ষ্য।

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ২৩শে এপ্রিল। যদি কোনো প্রার্থীই নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট না পান তখন সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দুই প্রার্থীর মধ্যে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা হবে।

ফ্রান্সের নির্বাচনে কট্টর দক্ষিণপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের নেতা মারিন লে পেন এখনো পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছেন। তবে ভোট যদি দ্বিতীয় রাউন্ডে গড়ায় তখন তিনি মধ্য দক্ষিণ পন্থী প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন বা মধ্যপন্থী ইমানুয়েল ম্যাকরনের কাছে হেরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

মারিন লে পেনকে কিভাবে ঠেকানো যায় সেটা নিয়ে নানা ধরণের কথাবার্তা চলছে ফ্রান্সে।

প্রেসিডেন্ট ওবামাকে কাল্পনিক প্রার্থী করার আইডিয়টা মূলত সেখান থেকেই এসেছে।

ফ্রান্সের মানুষের মধ্যে প্রেসিডেন্ট ওবামা বেশ জনপ্রিয়, এই প্রচারণার পেছনে যারা আছেন, তারা তাদের পরিচয় প্রকাশ করছেন না।

একজন বলেছেন, তারা একটা কৌতুক হিসেবে এটা শুরু করেছিলেন। কিন্তু অনেকে এটাকে আবার খুব সিরিয়াসলি নিচ্ছেন যেটা তাদের উদ্দেশ্য ছিল না। আমরা এটাকে একটা 'জোক' হিসেবেই রাখতে চাই। সূত্র বিবিসি বাংলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ