ইসলামি জঙ্গি গোষ্ঠী -আইএসকে হটিয়ে সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় প্রবেশ করেছে রুশ সমর্থিত দেশটির সরকারি বাহিনী ও তাদের মিত্ররা।
বুধবার জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে সরকারি বাহিনী পালমিরার প্রবেশ পথে অবস্থান নেয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
হেজবুল্লাহ পরিচালিত একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিরীয় সেনাবাহিনী ও তাদের মিত্ররা শহরটির পশ্চিমাংশে অবস্থিত পালমিরার দুর্গ পুনরুদ্ধার করেছে।
এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রাসাদতুল্য একটি ভবনেরও দখল নিয়েছে। গত ডিসেম্বরে পালমিরা পুনর্দখল করে আইএস।
সিরিয়ায় ৬ বছর ধরে চলা গৃহযুদ্ধে দুইবার শহরটির দখল নেয় তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: