আন্তর্জাতিক

আলেপ্পো দখলের সময় সিরিয়ার বেসামরিক মানুষ যুদ্ধাপরাধের শিকার

ছবি নাই
ছবি নাই

গতবছর সিরিয়ার আলেপ্পো দখলের লড়াই চলার সময় সেখানে জাতিসংঘের এক ত্রাণবহরে হামলার জন্য সিরিয়ার বিমানবাহিনীকে দায়ী করা হয়েছে জাতিসংঘের এক তদন্তে। ওই হামলায় নিহত হন কমপক্ষে ১৪ জন।

জাতিসংঘের তদন্ত রিপোর্টে এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, রুশ সমর্থিত সিরীয় বাহিনী তখন রাসায়নিক অস্ত্রও ব্যবহার করেছে এবং বারবার হাসপাতাল ও বাজারের মতো জায়গায় হামলা করেছে।

জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন, গত বছর আলেপ্পোর লড়াইয়ের সময় সবপক্ষের হাতেই সিরিয়ার বেসামরিক মানুষ যুদ্ধাপরাধের শিকার হয়েছে।

তদন্তকারীরা এ রিপোর্ট তৈরি করার জন্য কয়েকশো প্রত্যক্ষদর্শীর সাক্ষাতকার নিয়েছেন এবং উপগ্রহের মাধ্যমে তোলা ছবি ও অবিস্ফোরিত গোলাবারুদ পর্যবেক্ষণ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ