ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও ব্রিটেনে বসবাসরত ত্রিশ লাখের বেশি ইউরোপীয়কে যুক্তরাজ্যে থাকতে দেয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির উচ্চ কক্ষ হাউস অব লর্ডস।
৩৫৮ পার্লামেন্ট সদস্যের ২৫৬ জনই ইউরোপীয়দের ব্রিটেনে থাকার পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে ব্রেক্সিটের পর পার্লামেন্টে একটি বিল পাসের মাধ্যমে ইইউ ছাড়ার প্রক্রিয়ায় শুরুতেই হোঁচট খেল দেশটির সরকার।
গত বছর জুনে এক গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটেন।
এ সিদ্ধান্ত কার্যকর করতে আগামী মাসে ইইউর লিসবন চুক্তির ৫০ ধারা প্রয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট আলোচনা শুরু করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: