মিসরে ২০১১ সালে গণআন্দোলনের সময় শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে খালাস পেলেন সাবেক প্রেসিডেন্ট হুসনি মুবারক।
বৃহস্পতিবার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার আর কোনো সুযোগ নেই। ফলে ৮৮ বছর বয়সী মুবারক এখন কারাগার থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
২০১২ সালে সাবেক এ স্বৈরশাসককে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নিম্ন আদালত। তবে ওই রায়ের বিরুদ্ধে ২ বার উচ্চ আদালতে আপিল করেন তিনি। সরকারি তহবিল তছরুফের অভিযোগে এরইমধ্যে তিন বছরের কারাদণ্ড ভোগ করেছেন হুসনি মুবারক। বর্তামানে তিনি একটি সামরিক হাসপাতালে আটকাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: