আন্তর্জাতিক

মসুলে হামলায় রাসায়নিক ব্যবহারের আশঙ্কা, আহত ১২

মসুলে হামলায় রাসায়নিক ব্যবহারের আশঙ্কা, আহত ১২
মসুলে হামলায় রাসায়নিক ব্যবহারের আশঙ্কা, আহত ১২

ইরাকের মসুলে এক হামলায় ১২ জন আহত হওয়ার ঘটনায় ধারণা করা হচ্ছে সেখানে রাসায়নিক হামলা করা হয়েছিল।

তা যদি হয় তাহলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মসুলে এটাই হবে প্রথম রাসায়নিক অস্ত্র হামলা।

আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) এক চিকিৎসক বলেন, এতে ১২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন, কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আহত ব্যক্তিদের মধ্যে ১১ বছরের ও এক মাসের শিশুও রয়েছে। আঘাতের ধরন দেখে আইসিআরসির চিকিৎসক বলছেন, রাসায়নিক অস্ত্র হামলায় এমন হতে পারে।

মসুলে পৃথক দুটি হামলায় আহত হয় বেসামরিক নাগরিকেরা। মসুলের পূর্বে ঘরবাড়ি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়। আহত ব্যক্তিরা বলছেন, সে সময় তারা রাসায়নিক উপাদানের গন্ধ পেয়েছেন।

আইসিআরসির মধ্যপ্রাচ্য–বিষয়ক পরিচালক রবার্ট মারদিনি বলেন, আহত ব্যক্তিদের লক্ষণ দেখে রাসায়নিক অস্ত্র হামলা হয়েছে বলে সন্দেহ হয়। তাদের শরীরে ফোসকা, চোখের লালচে ভাব, বমি, কাশি ও চুলকানি দেখে এমনটাই মনে হয়।

আন্তর্জাতিক আইন অনুসারে, রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ বলে তিনি জানান।

হামলার জন্য কারা দায়ী তা জানা যায়নি, তবে মসুলের পশ্চিমাঞ্চল থেকে মর্টার হামলা হতে দেখা যায়। ওই অঞ্চল এখনো আইএসের দখলে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ