আন্তর্জাতিক

তুরস্ক সীমান্তের কাছে ‘সিরীয়’ বিমান বিধ্বস্ত

তুরস্ক সীমান্তের কাছে ‘সিরীয়’ বিমান বিধ্বস্ত
তুরস্ক সীমান্তের কাছে ‘সিরীয়’ বিমান বিধ্বস্ত

তুরস্ক ও সিরিয়ার সীমান্তের কাছে একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে-ওই জঙ্গি বিমানটি সিরিয়ার সামরিক বাহিনীর।

তুরস্কের কর্মকর্তাদের ধারণা জঙ্গি বিমানটি সিরিয়ার।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে সিরিয়ার সেনাবাহিনীর একটি সূত্রের বরাতে বলা হয়েছে, সীমান্তের কাছে একটি জঙ্গি বিমানের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে বিমান বাহিনী।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমমিগ-২৩ বিমানটি শনিবার তুরস্কের হাতায় প্রদেশের সামানদাগ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। সূত্র বিবিসির

জঙ্গি বিমানটির পাইলটের খোঁজে একটি তল্লাশি অভিযান শুরু করার কথাও জানিয়েছেন তিনি।

বিধ্বস্ত হওয়ার আগে স্বয়ংক্রিয় ব্যবস্থায় পাইলট বিমানটি থেকে বের হয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

হাতায় প্রদেশের গভর্নর এরদাল আতা তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, উদ্ধারকারী দল বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের কাছে পৌঁছে ককপিট ফাঁকা পেয়েছে।

বিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন ইলদিরিম।

বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আবহাওয়াজনিত কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

এদিকে, বিমানটিকে গুলি করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াইরত ইসলামপন্থি গোষ্ঠী আহরার আল শাম।

টুইটারে একটি ভিডিও আপলোড করে এতে বিমানটিকে ‘লক্ষ্যস্থল’ করার বিষয়টি তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

আহরার আল শামের মুখপাত্র আহমেদ কারাআলির উদ্ধৃতি দিয়ে আনাদোলু জানিয়েছে, সিরিয়ার সরকারপক্ষের ওই জঙ্গি বিমানটি উত্তর সিরিয়ার ইদলিব প্রদেশে বোমাবর্ষণ করার সময় সরকারিবিরোধী বাহিনীগুলো বিমানটিকে গুলি করে নামায়।

তুরস্ক, সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইরত বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। পাশাপাশি সীমান্তের অপর পাশে সিরিয়ার অংশে কুর্দি বিদ্রোহী যোদ্ধা ও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ