আন্তর্জাতিক

আবারো জাপানের জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আবারো জাপানের জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
আবারো জাপানের জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারো চারটি ব্যা লিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া যার মধ্যেন তিনটি জাপানের জলসীমায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে বর্ণনা করেছেন উত্তর কোরিয়ার ‘হুমকির নতুন মাত্রা’ হিসেবে।

বিবিসি দক্ষিণ কোরিয়ার একজন সেনা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৬ মিনিটে চীন সীমান্ত সংলগ্ন তংচ্যাংে-রি এলাকা থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। তবে সেগুলো কী ধরনের ওয়ারহেড বহন করছিল তা জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবারও জাপান সাগর লক্ষ্য করে স্বল্পপাল্লার বেশ কয়েকটি রকেট ছুড়ে উত্তর কোরিয়া।

সোমবার তিনটি ক্ষেপণাস্ত্র জাপানের জলসীমায় পড়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বিভাগ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি বলেন, এটা ঘোরতর অন্যায়— ১০০০ কিলোমিটার দূরত্ব পার হয়ে ক্ষেপণাস্ত্র তিনটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে।

প্রধানমন্ত্রী শিনজো আবে উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘উসকানিমূলক’ আখ্যািয়িত করে বলেন, তার দেশ এ ধরনের কর্মকাণ্ড সহ্য করবে না।

জনগণের নিরাপত্তা ও সাগরে নৌযানের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত ২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার ১৬টি স্বতন্ত্র এবং ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্তর্জান্তিক নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির সব ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপরও জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ