মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটেছে।
উত্তর কোরিয়া তার দেশে অবস্থান করা মালয়েশিয়ার নাগরিকদের বাহিরে ভ্রমন নিষিদ্ধ করেছে। একইভাবে মালয়েশিয়াও তাদের দেশে অবস্থান করা উত্তর কোরীয়দের বাহিরে ভ্রমন নিষিদ্ধ করেছে।
মালয়েশিয়ার বিমানবন্দরে কিম জং ন্যাম হত্যাকাণ্ডের বিষয়ে কুয়ালালামপুর তদন্ত শুরু করলে, তাদের ওপর ক্ষিপ্ত হয়ে উত্তর কোরিয়া মালয়েশীয়দের প্রতি এ নিষেধাজ্ঞা আরোপ করে।
জবাবে মালয়েশিয়াও উত্তর কোরীয়দের প্রতি এ পদক্ষেপ নেয়। ঘটনারে জেরে এর আগে গত শনিবার মালয়েশিয়া উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিস্কার করে। পরে পাল্টা জবাব হিসেবে সোমবার মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে বহিস্কার করে উত্তর কোরিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: