সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে মালয়েশিয়ার পুলিশ।
প্রায় এক মাসের বেশি সময় ধরে বিদেশ সফরের অংশ হিসেবে সৌদি বাদশাহ সালমান গত মাসের ২৬ তারিখে মালয়েশিয়া যান।
মালয়েশিয়া ছেড়ে যাওয়ার পর দেশটির পুলিশ বলছে, সৌদি বাদশাহকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহে ৬ বিদেশি নাগরিকসহ ৭ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের ৪জনই ইয়েমেনের নাগরিক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: