গুয়াতেমালার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে আগুন লেগে ১৯ কিশোরীর প্রাণহানি হয়েছে। নিহতদের বয়স ১৪ থেকে ১৭ বছর।
বুধবার রাজধানী গুয়াতেমালা সিটির ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সান হোসে পিনুলায় এ দুর্ঘটনা ঘটে।
আগুন লাগার ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। পরিচর্যা কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
গত মঙ্গলবার ওই পরিচর্যা কেন্দ্রে দাঙ্গার ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই সময় প্রায় ৬০ শিশু পালিয়ে যায়। তাদের মধ্যে কয়েকজনের দাবি, তারা সেখানে দুর্ব্যবহার বা যৌন হয়রানির শিকার হয়েছে।
নির্যাতন ও পাচারের শিকার এবং পরিত্যক্ত শিশুদের জন্য তৈরি এ আশ্রয়কেন্দ্রে মেয়েরা ১৮ বছর বয়স পর্যন্ত থাকতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: