আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের অভিশংসন বহাল

পার্ক জিউন-হাই
পার্ক জিউন-হাই

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে পার্লামেন্টের দেয়া অভিশংসনের সিদ্ধান্ত বহাল রেখেছে আদালত। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছে।

এ রায়ের ফলে অভিশংসিত হওয়া পার্ক জিউন হাই প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তির সুযোগও হারাচ্ছেন। সেই সঙ্গে দুর্নীতির দায়ে এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া সংবিধান অনুযায়ী আগামী মে মাসের মধ্যে দক্ষিণ কোরিয়াকে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে।

ব্যক্তিগত লাভের জন্য পুরনো এক বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারসহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে সিউলের রাস্তায় বিক্ষোভে নামে দেশটির জনগণ।

টানা ৬ সপ্তাহ ধরে আন্দোলনের মুখে গত বছরের ৯ ডিসেম্বর পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে রায় দেয় দেশটির পার্লামেন্ট।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার একাদশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সায়েনুরু পার্টির এ শীর্ষ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ