আন্তর্জাতিক

জার্মানিতে রেলস্টেশনে হামলা, আহত ৫

জার্মানিতে রেলস্টেশনে হামলা
জার্মানিতে রেলস্টেশনে হামলা

পশ্চিম জার্মানির ডুসেলডরফ শহরে রেলস্টেশনে এক ব্যক্তির কুড়াল দিয়ে হামলার ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

৩৬ বছর বয়সী সন্দেহভাজন ওই হামলাকারী মানসিক রোগে ভুগছেন বলে জানিয়েছে পুলিশ। হামলায় একজন গুরুতর আহত হয়েছে। ঘটনার পর একটি ব্রিজ থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হামলাকারীও আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর শুরু হয়েছে রেল চলাচলও।

পুলিশের কাছে এ হামলার কারণ এখনো পরিষ্কার নয়। এছাড়া এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ