মুসলিম প্রধান ৬টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় জারি করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে এবার মামলা করেছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস ও ওরেগন অঙ্গরাজ্য।
এর আগে প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে হাওয়াই অঙ্গরাজ্য প্রথম আইনি পদক্ষেপ নেয়। এরপর নিউইয়র্ক মামলা দায়ের করে বলেছে, এটি আসলে মুসলিমদের ওপরই নিষেধাজ্ঞা। এ ধরনের আদেশ রাজ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছে ওয়াশিংটন।
পরে ম্যাসাচুসেটস ও ওরেগন অঙ্গরাজ্যও নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করে নিষেধাজ্ঞা স্থগিতে আহ্বান জানিয়েছে।
গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় ইরাককে বাদ দিয়ে ৬টি মুসলিম দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। আগামী ১৬ মার্চ থেকে আদেশটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: