আন্তর্জাতিক

বিশ্ব এখন বড় মানবিক সংকটের মুখে: জাতিসংঘ

বিশ্ব এখন বড় মানবিক সংকটের মুখে: জাতিসংঘ
বিশ্ব এখন বড় মানবিক সংকটের মুখে: জাতিসংঘ

জাতিসংঘের প্রতিষ্ঠার পর এখন বিশ্ব সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে। চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি বলে জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া আর নাইজেরিয়ার অন্তত দুই কোটি মানুষ অনাহার আর অভাবের মধ্যে পড়েছে।

জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এতদিনে কখনো এত বেশি মানুষ এমন সংকটের মুখোমুখি হয়নি।

নিরাপত্তা পরিষদে মি. ওব্রায়েন বলেন, 'যদি এখনি সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তাহলে এসব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন কারণ দেশটির দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী, যাদের সংখ্যা ১ কোটি ৯০ লাখ সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।'

সর্বশেষ এই সতর্ক বার্তায় জাতিসংঘ বলছে, এসব দেশে যে গভীর মানবিক সংকটের তৈরি হয়েছে, তা সামলাতে জাতিসংঘের পর্যাপ্ত রসদপত্র নেই।

এই সংকট সামলাতে হলে এখনি বিশ্বের দেশগুলোকে এগিয়ে আসতে হবে বলে তাগিদ দিয়েছে সংস্থাটি।

১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠা পায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ