পদত্যাগে অস্বীকৃতি জানানোয় নিউইয়র্কের প্রভাবশালী ফেডারেল প্রসিকিউটর প্রিত ভারারাকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় শনিবার এক টুইট বার্তায় ভারারা নিজের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় তিনি টুইট বার্তায় লিখেন, তিনি পদত্যাগ করেননি তাকে বরখাস্ত করা হয়েছে।
আরেক টুইটে তিনি বলেন, নিউইয়র্কের সাউথ ডিস্ট্রিক্ট আদালতে অ্যাটর্নি হওয়াটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন।
এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ দেয়া আরো ৪৫ অ্যাটর্নিকেও পদত্যাগের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: