আন্তর্জাতিক

এরদোয়ানের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ ভেঙে দিল ডাচ পুলিশ

এরদোয়ানের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ ভেঙে দিল ডাচ পুলিশ
এরদোয়ানের সমর্থকদের বিক্ষোভ-সমাবেশ ভেঙে দিল ডাচ পুলিশ

গণভোটের প্রচারণার জেরে তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডসের বিরোধের মধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সমর্থকদের একটি বিক্ষোভ-সমাবেশ ভেঙে দিয়েছে ডাচ পুলিশ।

রোববার সকালে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। নিরাপত্তাজনিত কারণে আঙ্কারা ও ইস্তাম্বুলের ডাচ দূতাবাসে যাতায়াতও বন্ধ করে দেয়া হয়েছে।

এর আগে শনিবার রটেরডাম শহরের একটি কনস্যুলেটে তুরস্কের পরিবার ও সমাজনীতি বিষয়ক মন্ত্রীকে ঢুকতে দেয়নি ডাচ পুলিশ।

এরপরই এরদোয়ানের শত শত সমর্থক সেখানে বিক্ষোভে নামে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা আরো বাড়াতে আগামী ১৬ এপ্রিল সংবিধান সংশোধন নিয়ে গণভোট হওয়ার কথা রয়েছে।

এ গণভোটের পক্ষে প্রচারণা চালাতেই ওই মন্ত্রী নেদারল্যান্ডসে বসবাসরত তুর্কি ভোটারদের উদ্দেশে সমাবেশ করতে চেয়েছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ