আন্তর্জাতিক

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর প্রাণহানি ৬৫২ শিশুর

সিরিয় শিশু
সিরিয় শিশু

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১৬ সালে ৬৫২ শিশুর প্রাণহানি হয়েছে— যা আগের বছরের চেয়ে ২০% বেশি। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি আরো জানায়, নিহত এসব শিশুদের মধ্যে ২৫৫ জনের মৃত্যু হয়েছে স্কুলের ভেতর কিংবা স্কুলের কাছাকাছি এলাকায়। ইউনিসেফ মনে করে, ২০১৬ সালে ৮৫০ জনেরও বেশি শিশুকে যুদ্ধ করার জন্য নিয়োগ দেয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। যাদের নিয়োগ দেয়া হয়েছিল তাদের বেশিরভাগকে সম্মুখযুদ্ধে কিংবা শিরশ্ছেদকারী, আত্মঘাতী বোমা হামলাকারী অথবা কারারক্ষী হিসেবে দেখা গেছে।

সংস্থাটির হিসাবে, দেশটিতে ৬ বছর ধরে চলা গৃহযুদ্ধে ২৩ লাখ শিশু দেশ ছেড়ে পালিয়েছে। ২৮ লাখ শিশু এমন ঝুঁকিপূর্ণ এলাকায় আটকে আছে যেখানে উদ্ধারকারীদের পৌঁছানোও কষ্টসাধ্য। এরমধ্যে ২ লাখ ৮০ হাজার শিশু অবরুদ্ধ অবস্থায় বসবাস করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ