প্রবল তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বিবিসি সূত্র মতে, তুষারঝড় স্টেলার কারণে স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া চলছে। বিরূপ আবহাওয়ার কারণে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল তার পরিকল্পিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: