আন্তর্জাতিক

‘ব্রেক্সিট’ বিলে অনুমোদন দিলো হাউজ অব লর্ডস

হাউস অব লর্ডস
হাউস অব লর্ডস

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে ‘ব্রেক্সিট’ বিল পাস করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস।

এর ফলে লিসবন চুক্তির আর্টিকেল ফিফটি প্রয়োগ করে যুক্তরাজ্যের ইইউ থেকে বিচ্ছেদ শুরুর পথ সুগম হল। রানীর সম্মতি পেলে বিলটি আজই (মঙ্গলবার) আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের পর উচ্চকক্ষও এটি পাস করায় প্রধানমন্ত্রী টেরিজা মে'র জন্য ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা থাকল না।

প্রধানমন্ত্রী মে আগামী ৩১শে মার্চের মধ্যে ‘ব্রেক্সিট’ প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়ে রেখেছেন।

এদিকে, যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে আবারো গণভোটের দাবি তুলে সোমবার স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেন, ব্রিটিশ সরকারের কাছে এ দাবি জানানোর জন্য স্কটিশ পার্লামেন্টের অনুমতি চাইবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ