মসুলের পুরনো শহর বাব আল টোল এলাকায় অভিযান চালিয়ে আইএসের কমান্ডার আবু আব্দুল রহমান আল আনসারিকে হত্যা করেছে ইরাকি সরকারি বাহিনী। কেন্দ্রীয় পুলিশের এক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
আইএসের অনেক নেতা মসুল থেকে হটে গেলেও আল আনসারি সেখানে থেকে গিয়েছিল। পুরনো এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে রাখার জন্য রাস্তায় রাস্তায় এবং বাড়িতে বাড়িতে লড়াইরত যোদ্ধাদের পরিচালনা করছিলেন তিনি। তার মৃত্যুতে আইএস জঙ্গিরা বিপর্যয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
মসুল পুনরুদ্ধারে চলা লড়াই এখন তাইগ্রিস নদীর একটি লোহার সেতুকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে।
সোমবার ভারি বৃষ্টিপাতের পর মঙ্গলবার থেকে আবারো তীব্র লড়াই শুরু হয়। এই লোহার সেতুটি পুনরুদ্ধার করতে পারলে তাইগ্রিস নদীর ৫টি সেতুর মধ্যে তিনটি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে আসবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: