এবার ফাঁস হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্নের তথ্য।
বিগত ২০০৫ সালে ১৫ কোটি ডলারের বেশি আয়ের ওপর ৩ কোটি ৮০ লাখ ডলার আয়কর দেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের টিভি নেটওয়ার্ক এমএসএনবিসি ট্রাম্পের আয়কর বিবরণীর দুটি পৃষ্ঠা প্রকাশ করেছে। ফাঁস হওয়া এ দুই পৃষ্ঠা মোট আয়কর বিবরণীর একাংশ। এতে ট্রাম্পের ওই সময়ের আয়ের বিস্তারিত তথ্য নেই।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় আয়করের তথ্য প্রকাশে অস্বীকৃতি জানান ট্রাম্প।
এর মধ্য দিয়ে দীর্ঘ দিনের প্রথা ভাঙেন তিনি। এদিকে, ট্রাম্পের আয়করের তথ্য ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।
তারা বলেছে, এভাবে আয়কর রিটার্ন প্রকাশ অবৈধ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: