আন্তর্জাতিক

ট্রাম্পের জারি করা দ্বিতীয় ভ্রমণ নিষেধাজ্ঞাও স্থগিত

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

মুসলিম প্রধান ৬টি দেশের নাগরিকদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা দ্বিতীয় ভ্রমণ নিষেধাজ্ঞাও আটকে দিয়েছেন দেশটির হাওয়াই অঙ্গরাজ্যের একজন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

তবে তার কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় বুধবার রাতে ডিস্ট্রিক্ট জজ ডেরিক ওয়াটসন এক আদেশে ওই নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। যেসব অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রে মুসলমানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাতিলের চেষ্টা করছে, হাওয়াই তার মধ্যে একটি।

জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দেখিয়েছে বিচারক ওয়াটসন একে প্রশ্নবিদ্ধ বরে উল্লেখ করেছেন। আদালতের রুলিংয়ে বিচারক আরো বলেন, একটি বিশেষ ধর্মের মানুষকে লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ আদেশের সমালোচনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি নজিরবিহীন রুলিং। এর আগে জানুয়ারিতে ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা আইনি চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর গত ৬ মার্চ দ্বিতীয় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা দেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ