ইসরায়েলকে একটি বর্ণবৈষম্যবাদী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘের একটি কমিশন। জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জিনিয়েছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিভিন্ন সময়ে আগেও ইসরায়েলকে এই সমালোচনা শুনতে হয়েছে যে তারা একটি বর্ণবৈষম্যবাদী রাষ্ট্র। তবে এই প্রথমবারের মতো জাতিসংঘের কোনো সংস্থা ইসরাইলকে বর্ণবৈষম্য রাষ্ট্র হিসেবে অ্যাখ্যা দিলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: