বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়াসহ দুই দেশের সম্পর্কোন্নয়নে একটি যৌথ কমিশন গঠনের সুপারিশ করেছে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন।
আন্তর্জাতিক আইন মেনে যৌথ পরিচয় যাচাই শেষে মিয়ানমারের রোহিঙ্গাদের দেশে ফেরার পথ সুগম করবে ওই কমিশন। রাখাইন রাজ্যবিষয়ক পরামর্শক কমিশন সংক্ষেপে যা আনান কমিশন নামে পরিচিত, বৃহস্পতিবার তাদের অন্তবর্তী প্রতিবেদনে এ সুপারিশ করেছে।
এতে আরো বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের কার্ড ছাড়াই সব শিশু এবং নাগরিকদের বংশধররা যাতে নিজেরাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে, তা মিয়ানমার সরকারকে নিশ্চিত করতে হবে।
এছাড়াও নাগরিক হিসেবে যাদের পরিচয় নিশ্চিত হবে, চলাফেরাসহ তাদের সব ধরনের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে মিয়ানমার সরকারকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: