সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী অধ্যুষিত গ্রামে একটি মসজিদে বিমান হামলায় নিহত হয়েছে ৪২ জন। এ ঘটনায় অনেকেই আহত হয়েছে বলে দাবি পর্যবেক্ষক গোষ্ঠি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের।
বৃহস্পতিবার চালানো এ বিমান হামলায হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ। সিরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বলছে, হামলায় অংশ নেয়া বিমানগুলোকে সনাক্ত করা যায়নি। এলাকাটিতে বিদ্রোহীদের লক্ষ্য করে রাশিয়া ও সিরিয়া সরকার অভিযান পরিচালনা করে আসছে।
সেখানে বিমান হামলা চালিয়ে অনেক আল কায়দা জঙ্গিদের হত্যা করা হয়েছে বলেও দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে মসজিদ লক্ষ্য করে বিমান হামলার এ ঘটনার কথা অস্বীকার করেছে ওয়াশিংটন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: