আন্তর্জাতিক

ভারতের আগ্রায় জোড়া বিস্ফোরণ

আগ্রায় জোড়া বিস্ফোরণ
আগ্রায় জোড়া বিস্ফোরণ

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকির ২৪ ঘণ্টার মধ্যে শনিবার জোড়া বিস্ফোরণ কেঁপে উঠল ভারতের তাজমহল নগরী আগ্রা। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এ পর্যটন কেন্দ্র থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে পরপর ২টি বিস্ফোরণ হয়।

এনডিটিভি সূত্র মতে, সকালে এ জোড়া বিস্ফোরণের প্রথমটি ঘটে আগরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে রসুলপুরার একটি বাড়িতে আর দ্বিতীয়টি ঘটে ওই স্টেশনের গায়ে এক জঞ্জালের স্তূপে।

তাজমহল উড়িয়ে দেয়ার হুমকির সঙ্গে এ জোড়া বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কি-না?— তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে আগ্রা পুলিশ। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

উল্লেখ্য, শুক্রবারই তাজমহলসহ ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর হুমকি দেয় আইএস। আইএস-এর মুখপাত্র হিসেবে পরিচিত ‘আহ্ওয়াল উম্মত মিডিয়া সেন্টার’ এ বিষয়ক ছবি ও খবর প্রকাশ করে।

তবে আগ্রায় হওয়া এ জোড়া বোমা হামলা সম্পর্কে এখনো কোনো জঙ্গি গোষ্ঠী কিছু জানায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ