রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নিপীড়ন, ধর্ষণ ও হত্যার অভিযোগ তদন্তে মিয়ানমারে অবিলম্বে তথ্যানুসন্ধান মিশন পাঠাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সামরিক অভিযানে মিয়ানমারের রাখাইনে যে গণহত্যা হয়েছে তার আন্তর্জাতিক তদন্ত করার দাবি জানিয়ে বিশ্ব সংস্থাটির মানবাধিকার কাউন্সিলে ইইউ একটি প্রস্তাবও পেশ করেছে। আগামী ২৩ থেকে ২৪ মার্চ এ সংক্রান্ত একটি ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
অত্যাচার, নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে গত মাসে সাক্ষাত করে জাতিসংঘের একটি দল।
তাদের সাক্ষাতকারের ভিত্তিতে জাতিসংঘের দেয়া প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও গণধর্ষণ চালিয়েছে যাকে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং জাতিগত শুদ্ধি অভিযান বলা যেতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: