ফ্রান্সের রাজধানী প্যারিসের অরলি বিমানবন্দরে দায়িত্বরত এক সেনা সদস্যের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। ফরাসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শনিবার বিমানবন্দরের দক্ষিণ টার্মিনালে এ ঘটনা ঘটে।
এর পরপরই বিমান বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের নিয়ে বিমান বন্দরটিতে তল্লাশী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেখানে হামলাকারীর সম্ভাব্য কোনো সঙ্গী আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে নিহত ব্যক্তি কোনো বিস্ফোরক বহন করছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ। জানা গেছে, প্যারিসের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে তল্লাশী চালানোর সময় যে ব্যক্তি পুলিশকে গুলি করে গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিলেন, সেই ব্যক্তিই বিমানবন্দরে নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: